সিলেটে শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।
সিলেট শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বিকল্প ৩৩ কেভি সোর্স লাইন স্থাপনের কাজ দ্রুত শেষ করতে এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কাজটি বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় করা হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—জল্লারপাড়, নবাব রোড, কীন ব্রিজ, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, সার্কিট হাউস এক্সপ্রেস, পুলিশ লাইন, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার কেন্দ্র, সাগরদীঘিরপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, দাড়িয়াপাড়া, মদন মোহন কলেজ, মাছুদিঘীর পাড়, রামেরদীঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, নবীন আবাসিক এলাকা, ইঙ্গুলাল রোড ও ভাঙ্গাটিকরসহ আশপাশের এলাকায়।
বিউবো জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে। তবে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
মতামত দিন