বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চার শিক্ষানবিশ এএসপি চাকরিচ্যুত।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ সালের বিধি ৬(২)(এ)-এর অধীনে সরাসরি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে ১৯৮১ সালের সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী চাকরি থেকে সরাসরি অপসারণ করা হলো।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন—
১. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্
২. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শোভন কুমার বিশ্বাস
৩. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রওশন জামিল
৪. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আশফাক ফেরদৌস
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
মতামত দিন