মেট্রোস্টেশনে ঢুকে যাত্রা না করে বের হলেও দিতে হবে ১০০ টাকা।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন নিয়ম চালু করেছে। কোনো যাত্রী কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে ঢুকে যাত্রা না করে বের হলে ১০০ টাকা ভাড়া কেটে নেওয়া হবে।
ডিএমটিসিএলের নোটিশে বলা হয়েছে, ‘একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা কাটা হবে’। আগে পাঁচ মিনিটের মধ্যে স্টেশন ছাড়লে কোনো ভাড়া দিতেও হতো না।
তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি নতুন নিয়ম সম্পর্কে জানেন না, তবে মেট্রোরেলের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতামত দিন