মোংলায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।
নিজেস্ব প্রতিবেদক:
মোংলার পশুর নদীর পূর্ব তীরে জয়মনি সাইলোর কাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে চাঁদপাই নৌ থানা পুলিশ নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা নদীতে ভাসতে থাকা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
মতামত দিন