জাতীয়
ছবি: সংগৃহীত

স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন সালিশেই ‘তালাক’ ও পরোকিয়ার পুরুষের সঙ্গে বিয়ে।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বজলুর রহমান নামের একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতের দিকে ওই নারী ও বিল্লাল হোসেনকে স্থানীয়রা আটক করেন।

পরবর্তী সময়ে ইউপি সদস্য বজলুর রহমান ঘটনাস্থলে এসে নারীর হাত বেঁধে তাকে লাঠি দিয়ে মারধর করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, গৃহবধূর চুল টানাহেঁচড়া করা হচ্ছে এবং তাকে বিভিন্ন গালমন্দ করা হচ্ছে, যেখানে অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক ব্যক্তি পাশেই বসে ছিলেন।

ঘটনার পরপরই গ্রামবাসীর উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রবাসীর স্ত্রী ও তার স্বামীর মধ্যে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করা হয় এবং আটক হওয়া বিল্লালের সঙ্গে পাঁচ লাখ টাকা দরে বিয়ে দেওয়া হয়।

ইউপি সদস্য বজলুর রহমান দাবি করেছেন, আহত নারী তার ভাতিজার স্ত্রী এবং ঘটনাস্থলে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে তিনি কয়েকটি আঘাত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ঘটনার ভিডিও একটি প্রতিপক্ষের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিচ্ছেন না। তবে ইউপি সদস্যকে আটক করার চেষ্টা চলছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

মতামত দিন