জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৮০ কর্মকর্তার পদোন্নতি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ৮০ জন পরিদর্শককে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি আলাদা প্রজ্ঞাপনে এই পদোন্নতির অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

তিনটি প্রজ্ঞাপন অনুযায়ী, ৩৩ জন নিরস্ত্র পরিদর্শক, ১৮ জন শহর ও যানবাহন পরিদর্শক এবং ২৯ জন সশস্ত্র পরিদর্শককে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানের কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মতামত দিন