জাতীয়
ছবি: সংগৃহীত

আবু ত্বহা ও সাবিকুন নাহারের শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি হয়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি উত্তাপ এখন সম্পূর্ণভাবে সমাধান হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) উভয়েই ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান হওয়ার খবর দেন।

আবু ত্বহা তার স্ট্যাটাসে লিখেছেন, “উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শে শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি হয়েছে, আলহামদুলিল্লাহ।”

তার দেওয়া সর্বশেষ আপডেটে বলা হয়েছে—
১. মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে আবু ত্বহা আদনান প্রাক্তন স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেন। ফলে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক আর নেই।
২. বিয়ের সম্পূর্ণ মোহরআনা পূর্বেই পরিশোধ করা হয়েছিল এবং এ বিষয়ে কোনো দেনা-পাওনা নেই।
৩. সাবিকুন নাহার Taw Haa Zin Nurain Islamic Center-এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় ৫ ভরি এবং অন্যান্য খাতে প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন। মুরুব্বি ওলামায়ে মাজলিস পরিশোধের সময়সীমা নির্ধারণ করেছেন এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছেন। সামাজিক মাধ্যমে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব ছড়ানো হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা।
৪. বাচ্চাদের বিষয়ও মুরব্বিদের মাজলিসে শারিয়া সম্মতভাবে সমাধান হয়েছে এবং উভয় পক্ষ তা গ্রহণ করেছেন।

সাবিকুন নাহার তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পারিবারিক ইস্যুটি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুন্দরভাবে মীমাংসা হয়েছে। এই প্রক্রিয়ায় আমার কোনো ভুল বা গুনাহ থাকলে আল্লাহর দরবারে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ বিষয়ে কোনো প্রকার আলোচনা করবেন না এবং যারা ইতিমধ্যেই আলোচনা বা সমালোচনায় লিপ্ত, তাদেরও বিরত থাকার অনুরোধ করেন। পাশাপাশি সব মিডিয়ার কাছে নিজের অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়েছেন।


মতামত দিন