জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তায় ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা,দেড় লাখ পুলিশ,সাড়ে ৫ লাখ আনসার।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা মোতায়েন করা হবে। এছাড়া পুলিশের দেড় লাখ সদস্য ও সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


২০ অক্টোবর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে। সভার শেষে সচিব আখতার আহমেদ জানান, ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটার বিষয়ও আলোচ্য ছিল। লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার করা হয়েছে, বাকি অংশের জন্য কাজ চলছে।

মতামত দিন