জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে ঢাকার অবস্থান কত?

নিজেস্ব প্রতিবেদক:

বায়ুমণ্ডলের দূষণ ক্রমেই বাড়ছে, আর দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা এ সমস্যার মুখোমুখি। যদিও সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা স্বস্তির ছোঁয়া পেয়েছিল, তবুও সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের পরিস্থিতি অনুযায়ী, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানাচ্ছে, দিল্লি আজ ২৮৫ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে। একইভাবে পাকিস্তানের লাহোর ২৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে। ভারতের মুম্বাই ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে। ঢাকার একিউআই স্কোর ১৬৫, যা এটিকে ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় পঞ্চম স্থানে নিয়ে গেছে।

আইকিউএয়ার স্কোর অনুযায়ী, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ বায়ুমান হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরের মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ধরনের অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

বায়ুদূষণের কারণের মধ্যে রয়েছে পিএম১০ ও পিএম২.৫ কণিকা, নাইট্রোজেন অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)। দীর্ঘমেয়াদে এটি স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

মতামত দিন