জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষকরা বাড়িভাড়া ভাতা প্রদানে সন্তুষ্ট নয়,আমরণ অনশন ঘোষণা আজ,জোরালো হচ্ছে কর্মবিরতি।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণকে গ্রহণ করতে নারাজ এমপিওভুক্ত শিক্ষকরা। তারা সোমবার সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুযায়ী বাজেট সীমাবদ্ধতার কারণে এ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা শিক্ষকরা গ্রহণ করেননি। পরে শিক্ষা মন্ত্রণালয় ২–৩ হাজার টাকার প্রস্তাব পাঠায়।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে শিক্ষকরা ‘ভুখা মিছিল’ আয়োজন করেন। শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথে পুলিশ ও বিজিবি বাধার মুখে পড়ায় বিকেল সাড়ে ৪টার দিকে তারা পুনরায় শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

সমাবেশে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, তারা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।

উল্লেখ্য, শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৫০ থেকে ৭৫ শতাংশ করার প্রয়োজন। ১২ অক্টোবর থেকে এই জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন।

মতামত দিন