গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন ভর্তি ৯৫০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫০ জন রোগী।
রোববার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৮৩ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ৬৬৭ জন। এর মধ্যে বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১১৮ জন, খুলনায় ৬৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৮৩ জন ও রংপুরে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৪৮ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৬ হাজার ৮১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, এ বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৪৯ জনে। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজারের বেশি মানুষ, মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে এ সংখ্যা ছিল আরও ভয়াবহ—তখন আক্রান্ত হন তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ এবং প্রাণ হারান এক হাজার ৭০৫ জন।

মতামত দিন