জাতীয়
ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, বিমানবন্দর ও কেপিআই এলাকায় অতিরিক্ত টহল।

নিজেস্ব প্রতিবেদক:

জরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড এবং সম্প্রতি রাজধানী ও চট্টগ্রামে তিনটি আগুনের ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে।

কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।”

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার তদারকি করতে।

বর্তমানে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ ৫৮৭টি স্থাপনাকে কেপিআই হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত টহল, প্রতিবেদন প্রেরণ, সিসিটিভি স্থাপন, ভেহিকেল সার্চ মিরর ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দেশ রয়েছে।

পুলিশ জানিয়েছে, কেপিআই এলাকায় টহল ও নজরদারি জোরদার হওয়ায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই প্রতিরোধ সম্ভব হবে।

সূত্র: আজকের পত্রিকা অনলাইন

মতামত দিন