জাতীয়
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২,০০০ টাকা হিসেবে ভাতা দেওয়া হবে।

এতে দেশের প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন।

বর্ধিত বাড়িভাড়ার প্রভাব:

  • ৮৯% শিক্ষক-কর্মচারীর বাড়িভাড়া বেড়ে ৮.৭% বা তার বেশি হবে।

  • ৫৬% শিক্ষক ১২% বা তার বেশি বাড়িভাড়া পাবেন।

  • ৭৫% শিক্ষক ৯% বা তার বেশি বাড়িভাড়া পাবেন।

বেতন ও নতুন বাড়িভাড়া (সর্বনিম্ন ২,০০০ টাকা প্রযোজ্য):

পদ/গ্রেডবেতনবাড়িভাড়া (৫%)সর্বনিম্ন ভাতা
অধ্যক্ষ (গ্রেড ৪)৫০,০০০   ২,৫০০২,৫০০
উপাধ্যক্ষ (গ্রেড ৫)৪৩,০০০   ২,১৫০২,১৫০
সহকারী অধ্যাপক (গ্রেড ৬)৩৫,৫০০   ১,৭৭৫২,০০০
প্রধান শিক্ষক (গ্রেড ৭)২৯,০০০   ১,৪৫০২,০০০
সহকারী অধ্যাপক (গ্রেড ৮)২৩,০০০   ১,১৫০২,০০০
সিনিয়র শিক্ষক (গ্রেড ৯)২২,০০০   ১,১০০২,০০০
সহকারী শিক্ষক (গ্রেড ১০)১৬,০০০   ৮০০২,০০০
সহকারী শিক্ষক (গ্রেড ১১)১২,৫০০   ৬২৫২,০০০
অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬)৯,৩০০   ৪৬৫২,০০০
ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১৬)৯,৩০০   ৪৬৫২,০০০
ঝাড়ুদার/অফিস সহায়ক/পিয়ন/আয়া (গ্রেড ২০)৮,২৫০   ৪১২.৫০২,০০০

আগের নিয়মে শিক্ষকরা মাসে ১,০০০ টাকা ভাতা পেতেন। ৩০ সেপ্টেম্বরের আদেশে তা ১,৫০০ টাকা করা হয়। নতুন নিয়মে শিক্ষকরা মূল বেতনের ৫% অনুযায়ী বাড়িভাড়া পাবেন, তবে সর্বনিম্ন ২,০০০ টাকা।

কার্যকর হওয়ার তারিখ: নভেম্বর মাস থেকে।

শিক্ষকরা নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মতামত দিন