জাতীয়
ছবি: সংগৃহীত

ভোলার জুমদ্দিনের মাছঘাটে আগুন, ১৯টি আড়ৎ ও বরফ কারখানা ক্ষতিগ্রস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় ভোরের দিকে আগুন লেগে কমপক্ষে ১৯টি মাছের আড়ৎ, ব্যবসায়ীর দোকান এবং বরফ কারখানার অংশ পুড়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, রোববার (১৯ অক্টোবর)“ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস আসার আগে অনেক দোকান ছাই হয়ে গেছে। প্রশাসনের সহযোগিতা না পেলে পুনর্গঠন কঠিন হবে।”

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান জানান, “ভোর ৫টা ৮ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।”

মতামত দিন