আগামী তিন দিনের সমস্ত নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফের ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় যাত্রীদের সুবিধার্থে আগামী তিন দিনের সব নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করা হবে। এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।
রোববার বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে তিনি জানান, আগুন লাগার সময় দুপুর সোয়া ২টা নাগাদ পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে ওঠে। ৩৭টি ফায়ার ইউনিটের সম্মিলিত চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরণের মূল্যায়ন চলছে।
তিনি আরও বলেন, “বিমানবন্দর চালু রাখতে আজ বিকেল সাড়ে ৩টায় আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল রাত ৯টার মধ্যে সব কার্যক্রম পুনরায় শুরু করা, যা সফল হয়েছে।
আগুনের কারণে প্রায় ২১টি ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে সরানো হয়েছিল। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আমরা সব খরচ মওকুফ এবং খাওয়াদাওয়া ও অন্যান্য সেবা নিশ্চিত করেছি। তবে একাধিক বিষয় একসঙ্গে পরিচালনার কারণে কিছু বিঘ্ন ঘটতে পারে। এই অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
মতামত দিন