জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ফার্মগেট বিক্ষোভ: নিরাপদ সড়কের দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সায়েন্স হাইস্কুলের ছাত্রছাত্রীরা রোববার (১৯ অক্টোবর) দুপুরে মোড়ে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন।

এ সময় তারা স্কুল ও কলেজের সামনে নিরাপদ, দখলমুক্ত সড়কের দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্কুল-কলেজের সামনে অবৈধভাবে চলাচলরত অটোরিকশার কারণে যানজট সৃষ্টি হয়। রিকশাগুলো গেটের সামনে লাইনে দাঁড়ায়, যার ফলে রাস্তায় পারাপারে শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হয়। ফার্মগেট এলাকায় প্রায় ২ হাজার শিক্ষার্থী প্রতিদিন রাস্তায় চলাচল করেন। অটোরিকশার অতিরিক্ত গতিতে চলাচল এবং নিয়ন্ত্রণহীন ব্রেকের কারণে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো:

১,শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সামনে দ্রুততার নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার স্থাপন।

২,পর্যাপ্ত ল্যাম্প পোস্ট বসানো।

৩,লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড নির্মাণ।

৪,ফুটপাতের সব অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ।

৫,পার্কিং সমস্যার স্থায়ী সমাধান।

শিক্ষার্থীরা বলেন, এসব ব্যবস্থা নেওয়া হলে রাস্তায় নিরাপদভাবে চলাচল করা সম্ভব হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমবে।

মতামত দিন