ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মার ভবনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে।
ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ উৎপাদন ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিষ্ঠানটির ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় আগুন লাগে।
ঘটনার পরপরই ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নেভানোর কাজ চালানো হয়। ঘটনাস্থলে কেউ গুরুতর আহত হয়নি, তবে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

মতামত দিন