জাতীয়
ছবি: সংগৃহীত

শাপলা চত্বরে শহীদদের নাম লেখা হবে, ৭৭ পরিবারকে চেক বিতরণ।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ী অবকাঠামোতে লেখা হবে। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শহীদদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, শহীদদের স্বীকৃতি দেওয়া এবং তাদের পরিবারের পাশে থাকা সরকারের দায়িত্ব।শাপলা চত্বরের ঘটনা এবং শহীদদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, তাই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, ৫ মে ২০১৩ ও ২৪ আগস্ট ২০২১ সালের হত্যাযজ্ঞ একসাথে গাঁথা।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ৫৮ শহীদ পরিবারের হাতে চেক বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডা. আ. ফ. ম. খালিদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার বিভাগের সচিব।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন,২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন এবং ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে ১৯ জন শহীদ হয়েছেন। মোট ৭৭ জন শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকা করে চেক প্রদান করা হয়েছে, যা মোট ৭ কোটি ৭০ লাখ টাকা।অনুষ্ঠানে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মতামত দিন