জাতীয়
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে ভয়াবহ আগুন, যা জানালো কর্তৃপক্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সব ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপদ থাকার জন্য সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে, আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের দিকে এগোচ্ছে বলে জানায় ডিউটি অফিসার লিমা খানম। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিমও নিশ্চিত করেন, বিকেল আড়াইটার দিকে ৮ নম্বর গেটের কার্গো সেকশনে আগুনের খবর পাওয়া মাত্র পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান জানান, আগুনের সূত্রপাত কার্গো সেকশনের পাশে একটি অংশে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি।

মতামত দিন