জাতীয়
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে ভয়াবহ আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে চারটি ইউনিট কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো সেকশনের একটি পাশে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি নিশ্চিত করেন, ফ্লাইট ওঠানামা কোনোভাবে প্রভাবিত হয়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আড়াইটার দিকে ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর ফায়ার সেকশন, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত এসে মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে, এবং যাত্রী ও কর্মীদের সতর্ক ও নিরাপদ থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


মতামত দিন