জাতীয়
ছবি: সংগৃহীত

৪৮তম বিসিএসে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জনের স্বাস্থ্য পরীক্ষার তারিখ প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে সাময়িকভাবে নির্বাচিত সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি নোটিশে  এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মোট ২,৮৬৯ প্রার্থী এই পরীক্ষার আওতায় পড়বেন। পরীক্ষা তিন দিন ধরে অনুষ্ঠিত হবে—২১ থেকে ২৩ অক্টোবর—প্রতিদিন সকাল সাড়ে ৮টায়।

রাজধানীর নির্ধারিত ১০টি কেন্দ্রের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) অন্তর্ভুক্ত।

মতামত দিন