আগামী ২৪ অক্টোবর থেকে যে এলাকায় এনআইডি ছাড়া ওঠা যাবে না ট্রেনে।
জেলা প্রশাসন শুক্রবার (১৭ অক্টোবর) নিশ্চিত করেছে, নতুন এই নিয়মের লক্ষ্য দীর্ঘদিন ধরে চলা টিকিট কালোবাজারি এবং অনিয়ম বন্ধ করা।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “প্রথম দিকে কিছুটা অসুবিধা হতে পারে, তবে নিয়ম কার্যকর হলে প্রকৃত যাত্রীরাই সুবিধা পাবেন। একজনের নামে ইস্যুকৃত টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারলে বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে।”
সিলেটে সম্প্রতি ট্রেনে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনলাইনে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, বিক্রি শুরু হবার সঙ্গে সঙ্গেই টিকিট শেষ হয়ে যায় এবং বড় অংশ কালোবাজারিদের হাতে চলে যায়।
গত মঙ্গলবার জেলা প্রশাসক আকস্মিকভাবে স্টেশন পরিদর্শন করে টিকিট ব্যবস্থাপনায় কঠোর নির্দেশ দেন।
এছাড়া ১৮ অক্টোবরের পর থেকে নগরীর প্রধান সড়ক ও ফুটপাতে হকার বসানো যাবে না, যাতে চলাচলে শৃঙ্খলা বজায় থাকে।
মতামত দিন