জাতীয়
ছবি: সংগৃহীত

উন্নয়ন কাজের জন্য শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট শহরের একাধিক এলাকায় শনিবার (১৮ অক্টোবর) বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা  উন্নয়ন ও জরুরি সংস্কার–রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য এ সময় সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে  সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী শামছই-আরেফিন জানিয়েছেন, সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক করা হবে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের জন্য ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত লালদিঘীরপাড়, শেখঘাট, লামাবাজার, রিকাবীবাজার, পুলিশ লাইন, ওসমানী মেডিকেল রোড, দরগামহল্লা, নয়াপাড়া, কাজলশাহ, সুরমা আবাসিক এলাকা, প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন অঞ্চলগুলোতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানানো হয়েছে।

মতামত দিন