জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষকদের দাবি মেনে প্রজ্ঞাপন না এলে আমরণ অনশন ও কর্মবিরতির নতুন কর্মসূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

আজ (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে তাদের দাবি আদায়ে দুটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার মধ্যে যদি সরকার তাদের দাবিগুলো মেনে প্রজ্ঞাপন জারি না করে, শিক্ষকেরা আমরণ অনশন করবেন। এছাড়া, রোববার (১৯ অক্টোবর) থেকে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি শুরু করবেন।

শিক্ষকরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ দুই কর্মসূচি ঘোষণা করে জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের দাবি বাস্তবায়ন পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে না।

মতামত দিন