জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় বেতন স্কেল কার্যকর হলে শিক্ষকদের দাবির বিষয়ে সমাধান আসবে: রেহানা পারভীন।

নিজেস্ব প্রতিবেদক:

শিক্ষকদের বেতন ও বাড়িভাড়াসহ অন্যান্য দাবির বিষয়ে কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল চালু হলে বিষয়গুলো সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আমরা এই বিষয়ে প্রতিনিয়ত কাজ করছি। যদিও দেশের অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে বাইরে আছেন, তবুও রাতদিন পরিশ্রম করে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আলোচনায় বসলে সমাধান আসবে।”

শিক্ষা সচিব আরও বলেন, “জাতীয় বেতন স্কেল কার্যকর হলে এর ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া যাবে। এই প্রচেষ্টায় সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চেষ্টা চালাচ্ছি, তবে ফল দেখতে কিছুটা সময় লাগবে।”

মতামত দিন