জাতীয়
ছবি: সংগৃহীত

যাত্রীসেবার মান উন্নয়নে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা-উত্তর ও মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ট্রেন চলাচল বাড়ানো হচ্ছে। রোববার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে, যা যাত্রীসেবার মান আরও উন্নত করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন তরফদার জানিয়েছেন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল অভিমুখে দিনের প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে, আগের ৭টা ১০ মিনিটের পরিবর্তে। সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।

মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

এদিকে, শুক্রবারের চলাচলসূচি আগের মতোই থাকবে। উত্তরা থেকে মতিঝিলের প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায়, শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছেড়ে যাবে, সবশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

মতামত দিন