এতোদিন ফলাফলকে ভালো দেখানোর প্রচেষ্টার আড়ালে শিক্ষার প্রকৃত সংকট লুকানো হতো:শিক্ষা উপদেষ্টা।
নিজেস্ব প্রতিবেদক:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে অবাক করেছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেন, এতোদিন ফলাফলকে ভালো দেখানোর প্রচেষ্টার আড়ালে শিক্ষার প্রকৃত সংকট লুকানো হতো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারবে না। তিনি যোগ করেন, ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছেন এবং খারাপ ফলাফলের কারণ খুঁজে বের করা হবে।
চলতি বছরের পরীক্ষার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এবার প্রায় ১৯ শতাংশ কমেছে। এছাড়া জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৭৮ হাজার কম।

মতামত দিন