জাতীয়
ছবি: সংগৃহীত

আর্থিক সীমাবদ্ধতার কারণে বাড়ি ভাড়া ভাতা সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব: শিক্ষা উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের দাবিকে কেন্দ্র করে আন্দোলন চালাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন,সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে বাড়িভাড়া ভাতা সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।

তবে শিক্ষকরা যদি রাজি হন, তবে পহেলা নভেম্বর থেকে এটি বাস্তবায়ন করা সম্ভব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের  পর তিনি বলেন, “সরকার শিক্ষকদের এমন কোনো আশ্বাস দিতে চায় না যা পরে বাস্তবায়ন করা সম্ভব হবে না।”

উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানান, আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি এবং আলোচনার নামে বাস্তবে কিছু হয়নি। তবে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্দোলনরত শিক্ষকদের তিনটি মূল দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, এক হাজার ৫০০ টাকার চিকিৎসা ভাতা, এবং স্টাফদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

মতামত দিন