বগুড়া ডিবি ইনচার্জসহ তিন কর্মকর্তা ক্লোজড।
বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জসহ তিন কর্মকর্তাকে প্রশাসনিক কারণে ক্লোজড করে রাজশাহী রেঞ্জে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এই সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার, ইন্সপেক্টর রাকিব হোসেন ও এসআই মোহাম্মদ ফজলুল হক মঙ্গলবারই আরআরএফ রাজশাহীতে যোগ দেবেন।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আদেশ পাওয়ার পর তাদের স্থানান্তরের কার্যক্রম শুরু করা হবে। তবে হঠাৎ করেই এই ক্লোজড কেন নেওয়া হলো, তা এখনও পরিষ্কার নয়।
মতামত দিন