জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। এতে চট্টগ্রাম ও ফেনীতে ডিসির বদলির পাশাপাশি নওগাঁর ডিসিকে তার বর্তমান জেলায় বহাল রাখা হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী ফেনীর ডিসি সাইফুল ইসলাম চট্টগ্রামে পদায়ন হয়েছেন। বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব নেবেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিস মাদারীপুরের ডিসি হয়েছেন। নওগাঁর ডিসি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর ডিসি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাদের উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পদোন্নতি পাওয়া যুগ্মসচিবদের ডিসি পদ থেকে প্রত্যাহার করে শিগগিরই  নতুন জেলায় দায়িত্বায়ন করা হবে।

মতামত দিন