জাতীয়
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’-এর লেখক রকিব হাসান আর নেই।

নিজেস্ব প্রতিবেদক:

কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর লেখক রকিব হাসান (জন্ম: ১২ ডিসেম্বর ১৯৫০) বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. খন্দকার জানিয়েছেন, রকিব হাসান নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতেন। আজও তিনি হাসপাতালে আসেন, তবে ডায়ালাইসিস শুরুর কিছুক্ষণ আগে মৃত্যু হয়।

কুমিল্লায় জন্মগ্রহণ করা রকিব হাসান শৈশব কেটেছে ফেনীতে। স্কুলজীবন শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। চাকরির জীবনে মন না বসার পর তিনি লেখালেখিকেই পেশা হিসেবে গ্রহণ করেন।

তিনি সেবা প্রকাশনী থেকে লেখকজীবন শুরু করেন। বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ এবং এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই রচনা করেন। তবে তার পরিচয়ের সবচেয়ে বড় স্থান ‘তিন গোয়েন্দা’ সিরিজ, যা বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের প্রিয় সঙ্গী।

মতামত দিন