শাহবাগ অবরোধ তুলে নিলেও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষকদের।
নিজেস্ব প্রতিবেদক:
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার দুপুর ২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিকেল ৫টার দিকে শিক্ষকরা অবরোধ তুলে নিলেও সরকারকে হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হলে যমুনা ঘেরাওয়ের মতো আরও আরও কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা থেকে আমরা একচুলও নড়ব না।”
গতকাল মঙ্গলবার এই শাহবাগ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো সরকার উপেক্ষা করছে।
মতামত দিন