জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৫৯ কর্মকর্তার পদোন্নতি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ৫৯ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) হিসেবে উন্নীত করেছে সরকার।

সোমবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মাহবুবুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ ব্যাচের সদস্য ছাড়াও কয়েকজন বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে দেওয়া এ পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি, নবনিযুক্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন