জাতীয়
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চরএলাহী ইউনিয়নের গাংচিল আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মো. মাসুদের দুই ছেলে মাসুম (৮) ও মারুফ (৭)।

স্থানীয় সূত্র জানায়, নদীভাঙনে বাড়িঘর হারিয়ে ওই পরিবারটি কয়েক মাস আগে রাস্তার পাশে অস্থায়ী ঘরে আশ্রয় নেয়। দুপুরে দুই ভাই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি।  কিছু সময় পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন