মিরপুর অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা সহায়তা দেবে সরকার।
রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। আহত শ্রমিকদের জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা করে চিকিৎসা ব্যয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ সহায়তা প্রদান করা হবে বলে বুধবার (১৫ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত মঙ্গলবার সকালে রূপনগর শিয়ালবাড়ির শাহ আলম কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। মরদেহগুলো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৭ জন বলে ধারণা করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিতের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন