জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪জনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা ২৪২।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২০২ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনা ৬২, ময়মনসিংহ ৫০, রাজশাহী ৪৭, রংপুর ১৯ এবং সিলেট ২ জন।

এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৭ হাজার ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৪ জন নারী।

মতামত দিন