জাতীয়
ছবি: সংগৃহীত

মিরপুরের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এর মধ্যেই ধানমন্ডি ৩২-এর একটি নির্মাণাধীন ভবনে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই ধানমন্ডি ৩২-এ একটি নির্মাণাধীন ভবনে বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত প্রতিক্রিয়ায় বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন, রূপনগরের গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। গার্মেন্টস ভবনের আগুন পুরোপুরি নির্বাপণ করা হলেও, বিভিন্ন প্রকার রাসায়নিকের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, যা শ্বাসকষ্ট সৃষ্টি করছে। ঘনবসতির কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমও জটিল হচ্ছে।

তিনি আরও বলেন, গুদামের মূল গেট খোলা থাকলেও ধোঁয়ার কারণে মৃতদেহ রয়েছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত কোনো মৃতদেহ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস মাইকিং করে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবৈধ রাসায়নিক গুদাম উচ্ছেদের কাজও চলছে।

মতামত দিন