জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোরেলে যাত্রীদের জন্য সুখবর। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঘোষণা করেছে, আগামী রোববার (২০ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হবে।

নতুন সূচি অনুযায়ী সকালে ট্রেন আধাঘণ্টা আগে ছাড়বে এবং রাতের ট্রেন চলাচল আধাঘণ্টা দীর্ঘ হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানো হবে, ফলে দুই ট্রেনের  মধ্যে অপেক্ষার সময় কমে যাবে। বর্তমানে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন; সময় ও ট্রিপ বাড়ালে সংখ্যাটি পাঁচ লাখের ওপরে পৌঁছাতে পারে।

নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়বে এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টায় ছাড়বে, আর শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। শুক্রবারের চলাচলও আধা ঘণ্টা এগিয়ে বিকেল আড়াইটায় শুরু হবে, রাতের সময়ও আধা ঘণ্টা বৃদ্ধি পাবে।

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে সেবা বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হয়েছিল। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করলেও এখন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

মতামত দিন