দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত ২ পুলিশ সুপারকে।
নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমানকে দুদকে পরিচালক পদে প্রেষণে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন