জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ২৩৮।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

এতে করে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৮ জনে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে নতুন করে ৮৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে চারজন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, বরিশালে ৩৩ জন, চট্টগ্রামে ২৫ জন, খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৮ জন এবং রাজশাহীতে ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই প্রাণহানি ১১৮ জনের,যা সর্বাধিক।

মতামত দিন