জাতীয়
ছবি: সংগৃহীত

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত বেড়ে ৯।

নিজেস্ব প্রতিবেদক: 

রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহতে সংখ্যা বেড়ে ৯এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

মতামত দিন