জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী ২০ অক্টোবর সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ অক্টোবর সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “২০ অক্টোবর সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হবে।”

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ চলছে এবং আগামী সপ্তাহে এ বিষয়ে সমাধান সম্ভব হবে। এছাড়া, ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিতে সব সরঞ্জাম কেনাকাটা প্রায় সম্পন্ন এবং অন্যান্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। বর্তমানে ১১টি দেশে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালু আছে,  আর ৮টি দেশে এটি শুরু করার জন্য প্রস্তুতি চলছে।

ইসি সচিব আরও বলেন, “গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী কমিশন কাজ করবে।”

মতামত দিন