১৮ অক্টোবরের মধ্যে এনসিপি বিকল্প প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না নিলে ইসি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে নির্বাচন কমিশন (ইসি) নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হবে কি না, এ বিষয়ে এখনো কমিশনের কাছে কোনো প্রস্তাব পৌঁছায়নি। উল্লেখ্য, শাপলা প্রতীকের বিষয়টি নিয়ে এনসিপি ইতিমধ্যেই একাধিকবার ইসির সঙ্গে বৈঠক ও চিঠিপত্রে যোগাযোগ করেছে। দলের নেতারা সতর্ক করেছেন, প্রয়োজনে তারা রাজপথেও এই প্রতীকের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করবেন। এছাড়া, নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে।
মতামত দিন