কুমিল্লায় যুবলীগ নেতা সুমন গ্রেপ্তারে সিএনজি-অটোরিকশা চালকদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।
কুমিল্লার দেবিদ্বার পৌর যুবলীগের সহসভাপতি কাজী তরিকুল ইসলাম (সুমন)-এর গ্রেপ্তারের খবর প্রকাশিত হওয়ার পর দেবিদ্বারের সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা আনন্দ প্রকাশ করতে মিষ্টি বিতরণ করেছেন।
গত রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
সেই কারণে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে চালকরা স্বতঃস্ফূর্তভাবে স্ট্যান্ডে একত্রিত হয়ে আনন্দ প্রকাশ করেন। তারা প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “দীর্ঘদিন অন্যায় ও জুলুমের শিকার হওয়া আমাদের জন্য স্বস্তির দিন।”
কাজী তরিকুল ইসলাম দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং দেবিদ্বারের সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন। হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।
গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনা সদস্যরা মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মতামত দিন