জাতীয়
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ত্রিমুখী সংঘর্ষে মার্কেটিং বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক ফুটবল ম্যাচের সময় তিনটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে মার্কেটিং বিভাগের আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ (সকলেই ব্যাচ ১৬) এবং আশরাফুল (ব্যাচ ১৪)।

ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনের ভিত্তিতে আরও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং সমাজবিজ্ঞান বিভাগের কিছু ক্লাসরুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পদ নষ্ট হওয়ার বিষয়ও ঘটেছে। এ ধরনের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে শুধুমাত্র মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের কেন বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “প্রাথমিকভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের অগ্রগতি অনুসারে বহিষ্কারের সংখ্যা বাড়তে পারে। জরুরি বৈঠকে তিন বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মতামত দিন