মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।
মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সকাল ১১টা ৫৬ মিনিটে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও তিনটি ইউনিট রওনা দিয়েছে।
তালহা বিন জসিমের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে।
মতামত দিন