গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭ জন।
দেশব্যাপী গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার (১৩ অক্টোবর) এই তথ্য জানানো হয়। বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ: বরিশাল ১৬৩, চট্টগ্রাম ৮৭, ঢাকা বিভাগ ১৩৬, ঢাকা উত্তর সিটি ১৩৮, ঢাকা দক্ষিণ সিটি ১৪৫, খুলনা ৬০, ময়মনসিংহ ৩৯, রাজশাহী ৭৬, রংপুর ৭ এবং সিলেট ৬ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৫,৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছে ৫২,৫৬১ জন।
মতামত দিন