জাতীয়
ছবি: সংগৃহীত

বিইউবিটিতে শিক্ষক দিবস ২০২৫ উদযাপন ও বিশেষ সম্মাননা প্রদান।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) রোববার (১২ অক্টোবর) শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় একটি বুদ্ধিবৃত্তিক ও মননশীল আলোচনা সভা।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী, যিনি শিক্ষকদের অবদানের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ব্যক্তিত্ব বিকাশে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক তৌহিদুল কবির স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষভাবে আইকিউএসি পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে তার শিক্ষা ও গবেষণার অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। ব্যবসায় ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন অধ্যাপক ঘোষের একাডেমিক জীবন ও গবেষণাকে প্রাসঙ্গিকভাবে তুলে ধরেন।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল শিক্ষার গৌরব ও শিক্ষকদের অবদান স্মরণে এক বিশেষ পরিবেশে সমাপ্ত।

মতামত দিন