কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানদণ্ডে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪-এর ধারার অধীনে কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সিএ-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিলের স্বাক্ষর রয়েছে।

মতামত দিন