জাতীয়
ছবি: সংগৃহীত

১০টির বেশি সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে তা আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে।

বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার এই বার্তা জানানো হয়।

কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি গ্রাহক নিজ এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম রাখার অনুমতি পাবেন। অতিরিক্ত সিম থাকলে, ব্যবহারকারীকে তা ৩০ অক্টোবরের মধ্যে মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা অফিসের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নিজের এনআইডিতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে ব্যবহারকারীরা ১৬০০১# নম্বরে কল করে, এবং এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করেছে, যারা নিজেরা অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের সিমগুলো দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

মতামত দিন